শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাঁধন। পিতা নবীর হোসেন। যার বাড়ি শহীদপাড়া, বোচাগঞ্জ, দিনাজপুর। অভিযানের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলাটি ৭/২৪ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের নেতৃত্ব দিয়েছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার। তিনি জানান, অপরাধ দমনে পুলিশের এমন অভিযান চলমান থাকবে।

অভিযানে সহযোগিতা করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হোসেন।

তিনি জানান, প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এ ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করা হবে।

স্থানীয় জনগণ পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ