শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদারীপুরে নিখোঁজের ১১ দিন পর বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার

মো. রিপন হাওলাদার, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফজিলাতুন্নেছা ওই গ্রামের মৃত্যু রহমান আকনের স্ত্রী।

নিহতের পরিবার এর থেকে জানা যায়, এই মহিলা তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন,গত ১২ জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ১১.৩০ মি এর সময় কতুবপুর বাজারে যায় তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি পরিকল্পিতভাবে কেউ তাকে হত্যা করে,বস্তাবন্দী করে রেখে গেছে। এদিকে পুলিশ বলছে তদন্ত চলছে,তদন্ত এর মাধ্যমে বেড়িয়ে আসবে আসল অপরাধী।

নিহতর মেয়ে রেখা আক্তার বলেন, আমার মাকে কারা যেন মেরে বস্তাবন্দী করে ফেলে রেখেছে। নিখোঁজের পরে আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমার মায়ের সন্ধান পায়নি। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ