শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

 মুরাদনগরে খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর: কুমিল্লা জেলার মুরাদনগরে জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাাসা ও এতিমখানার শিক্ষার্থীদের কুরআনে কারীম ও সহীহ বুখারী শরীফের খতম অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ বছরে দেশে আওয়ামী নির্যাতনের কথা স্মরন করে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার সন্ধ্যায় মাদ্রায় আয়োজিত দোয়া মাহফিলে মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী আমজাদ হোসাইনের সভাপতিত্বে খতমে বুখারির আখেরী দরস ও বিশেষ মোনাজাত করেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব সাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান দা: বা:।
এছাড়াও বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদ ও নাযেমে দারুল ইকামা আল্লামা মুনীরুদ্দীন উসমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, হফেজ, মাওলানাসহ সকল শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ