
হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তার সফলতা কামনা করা হয়েছে।
অভিনন্দন বার্তায় বলা হয়, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি সুনামগঞ্জসহ দেশের সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।
অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নতুন দায়িত্বে সফলতা কামনা করে তার জন্য শুভকামনা জানানো হয়।











