সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা নাগরিক পরিষদের উপহার বিতরণ

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল: আমরা মানুষ, আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশী- এ প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে উপহার স্বরূপ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে উজেলা নাগরিক পরিষদের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মো. মোহিন আহমেদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষের মাঝে শারদীয় উপহার হিসেবে ২৫০ জনকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আলফাজ উদ্দিন আহমেদ, শাহ জাবের আহমেদ, দেবাশীষ ধর পার্থ, মোহাম্মদ আলী, আব্দুল খালেক মির্জা, ৭১ টেলিভিশন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য্য লিটন, কালের কন্ঠ মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, খোলাচিঠি পত্রিকার বার্তা সম্পাদক নান্টু রায়, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, খবরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ