সোমবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা প্রেসক্লাবে পত্রিকাটির সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল কবিরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইলের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং মনোয়ারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. বিপ্লব হোসাইন।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. নাজমুল আলম খন্দকার মুন্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুখলেছুর রহমান (সংগ্রাম), সাংবাদিক নারায়ণ চক্রবর্তী (কালবেলা), আব্বাস উদ্দিন (আজকের খবর), রাহাত হোসেন (সংবাদ সারাবেলা), অসীম চন্দ্র দাস (স্বদেশ বিচিত্রা), আমজাদ হোসেন (প্রাইম টিভি)সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা দৈনিক ভোরের চেতনার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ