শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক!

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন,দগ্ধদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জিরি সুবেদর শিপ বেকিং ইয়ার্ডে দগ্ধ হওয়া আহতরা হলেন মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ জানান,জাহাজ কাটার সময় হঠাৎ করে আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানে থাকা দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত দু’জনের শরীরের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ