শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সেনাবাহিনী প্রধানের সৌদি আরব গমন

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে এক সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠেয় সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।
এছাড়া, সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলীতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ