শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৫ কোটি টাকার ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহী জেলা ও মহানগরে মোট ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউসে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-জেলার তানোর উপজেলার কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনস্থ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন,গোদাগাড়ী উপজেলার ৭২ মিটার লম্বা পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ, বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন,পবা উপজেলার হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন, মোহনপুর উপজেলার ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন,গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বাগমারা উপজেলার বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন,বাঘা উপজেলার চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন,চারঘাট উপজেলার নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন, রাসিকের আওতাধীন হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন।
মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি,জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ