শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কক্সবাজারে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান, ৪ জন গ্রেফতার

মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারজন দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
বুধবার সকাল ১১টা থেকে পরিচালিত এই অভিযানে দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র‌্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় দালাল চক্র সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল এবং সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করছিল। গ্রেফতারকৃতরা হলেন,মো. নুরু উদ্দিন (২৭), আবুল বাশার (৫১), বিপ্লব বড়ুয়া (৩০) ও পলাশ (৪২)।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, জনগণের মৌলিক সেবা নিশ্চিতে এ ধরনের দুর্নীতিবাজ ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানের আহ্বান জানান তিনি।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ