বুধবার, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

যায়যায়কাল প্রতিবেদক: ভাষা ও আনুষঙ্গিক কিছু দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কিছু কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। খুব শিগগির স্বল্প পরিসরে এই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মাহদী আমিন। তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার ইতালি দূতাবাস এবং তাদের আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নির্বাচিত নতুন সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অংশ।

বর্তমানে ইতালিতে বসবাসরত আড়াই লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সংস্কৃতি, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি দুই দেশের মানুষের পারস্পরিক সেতুবন্ধনে অভিবাসন সব সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখে। ইতালির সমাজ ও মূলধারার অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা যেমন অনস্বীকার্য, তেমনি তাদের পাঠানো প্রবাসী আয় (রেমিট্যান্স) বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান ড. লরা টম বন্ডে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ