শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় অবৈধ ভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে পরষ্পর নিজ হেফাজতে রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

রবিবার (২০ আগস্ট) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজার টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ সাহিত্যিকা পল্লী গ্রামের হাজী মোঃ সিদ্দিক আহাম্মদ এর ছেলে মোঃ জয়নাল আবেদীন মোল্লা প্রঃ জয়নাল মাষ্টার (৪২) ও একই জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার মোজাম্মেল হকের বাড়ীর মৃত হাজী মোজাম্মেল হকের ছেলে লবন সরবরাহকারী মোঃ মোবারক হোসেন (২৫)।

মামলার বিবরণে জানাযায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাদী জানিতে পারে যে, কুমিল্লা কোতয়ালী থানাধীন শাসনগাছা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি কক্সবাজার হতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সংগ্রহ করে মাইক্রোবাস যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করিয়াছে। উক্ত সংবাদ পেয়ে কুমিল্লা আলেখারচর বিশ্বরোডস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি কালীন সময়ে গাড়ির চালক পাশকাটিয়ে যাওয়ার চেষ্টা করিলে রোড ব্যারুকেড দিয়ে গাড়ীটি থামিয়ে সন্দেহ হলে আসামিদের আটক করে দেহ ও গাড়ি তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ