শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় কারাতে আসরে লাকসামের দাপট, ৮ পদক জয়

মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ন.ম সিতোরিউ কারাতে দোঃ বাংলাদেশ-উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫।

দুই দিনব্যাপী (২২ ও ২৩ আগস্ট) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় এক হাজার কারাতে খেলোয়াড়ের অংশগ্রহণে জমজমাট এ আসরে লাকসাম সিতোরিউ কারাতে দোঃ এসোসিয়েশন ঝলক দেখিয়েছে।

প্রতিযোগিতায় লাকসামের খেলোয়াড়রা ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জয় করে মোট ৮টি পদক অর্জন করে। এ সাফল্যে ক্রীড়াঙ্গনে জেলার মুখ উজ্জ্বল হয়েছে।খেলোয়াড়দের সাফল্যে স্থানীয়দের উচ্ছ্বাস

স্থানীয় ক্রীড়ামহল মনে করছে, এ অর্জন লাকসামের তরুণ প্রজন্মকে খেলাধুলা ও বিশেষ করে মার্শাল আর্টে অংশগ্রহণে নতুনভাবে অনুপ্রাণিত করবে।

একজন ক্রীড়া সংগঠক বলেন, “আমাদের তরুণ খেলোয়াড়রা নিয়মিত প্রশিক্ষণ ও পরিশ্রমের ফলেই আজ এই সাফল্য পেয়েছে। যদি সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ে, তবে তারা আন্তর্জাতিক পর্যায়েও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।”

বাংলাদেশে মার্শাল আর্ট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে জেলা-উপজেলায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্রগুলো তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে পদক জয়ে লাকসামের মতো ছোট শহরের খেলোয়াড়রা প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে সম্ভাবনা সীমাহীন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ