
কৌশিক চৌধুরী, হিলি: আগামী ২৫ শে জানুয়ারী দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে আমীর জামায়াত শফিকুর রহমানের আগমন ও কর্মী সম্মেলন সফল করতে দিনাজপুরের হিলিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা জামায়াতের আয়োজনে আজ হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি মিছিল বাহির করা হয়।
মিছিলটি হিলি স্থলবন্দর ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা আগামী ২৫ শে জানুয়ারী দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে জামায়াতের কর্মী সমাবেশ সফল করতে নেতাকর্মীসহ সাধারন মানুষদের প্রতি আহবান জানান। এসময় সেখানে জেলা জামায়াতের সাবেক আমীর আনারুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।











