বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জেলার সর্বোচ্চ করদাতার তালিকায় ঠিকাদার হাফিজুর রহমান

ইমদাদুল হক, সাভার প্রতিনিধি: ঢাকা জেলার ৩য় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন ঠিকাদার মোঃ হাফিজুর রহমান। রবিবার বিকেলে মেসার্স তুষার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. হাফিজুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা অফিসার্স ক্লাবে ঠিকাদার মো. হাফিজুর রহমানকে ঢাকা জেলার ৩য় সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আয়োজিত অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি)। এসময় অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হওয়া হাফিজুর রহমান বলেন, ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। এবার আমি ঢাকা জেলার ৩য় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলাম।

সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করায় ঠিকাদার মো. হাফিজুর রহমান সংশ্লিষ্ট সরকারি বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়। তিনি দেশের স্বার্থে সকলকে নিজ নিজ স্থান থেকে কর দেয়ার জন্য আহ্বান জানান এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষ্যতেও তিনি দেশের উন্নয়নের এ ধারায় অংশগ্রহন অব্যহত রাখতে পারেন।

হাফিজুর রহমান জন্মসুত্রে সাভার কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের বাসিন্দা। এটি তার বাবার কর্মস্থল হওয়ায় ছোটবেলা থেকে এখানকার পরিবেশে বেড়ে উঠেন। তিনি মৃত হাজী ইদ্রিস মিয়া ও মৃত সফুরা খাতুন দম্পতির পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে ৩য় সন্তান। বর্তমানে তিনি সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাটপাড়া মহল্লায় তিন মেয়ে ও স্ত্রী জামশেদা আক্তারকে বসবাস করছেন। তার বড় মেয়ে নওশিন রিফা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়াশুনা করছেন, মেঝো মেয়ে নওরিন রাফা বিপিএটিসি স্কুলে নবশ শ্রেনীতে পড়ে এবং ছোট মেয়ে নুসরাত রহমান রাফিয়া সাভার সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে।

উল্লেখ, ঠিকাদার মো. হাফিজুর রহমান ১৯৯৬ সালে মেসার্স তুষার এন্টারপ্রাইজের মাধ্যমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রে স্টেশনারী ও ক্রোকারিজ মালামাল সরবরাহের মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর সাভার মিলিটারি ফার্ম, ছাগল উন্নয়ন খামার সাভার, পশু খাদ্য কারখানা, কেন্দ্রিয় গো প্রজনন দুদ্ধ খামার এবং বাংলাদেশ প্রানী সম্পদ ইনস্টিটিউটসহ বাংলাদশ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে প্রানী ও পোল্ট্রি খাদ্য সরবরাহ করে আসছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ