রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে উঠে মালামাল চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন রুনেল। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। পরে তার কক্ষ তল্লাশি করে দেখা যায়, কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, মিরর, বেসিন শেলফ ও তোয়ালে নেই।

পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকায় তাকে আটক করে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির বিষয়টি সে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিজিবির ভুয়া পরিচয়ে হোটেলে উঠে চুরির ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। খবর পেয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ