শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দিরাই পুলিশের অভিযানে মোটরসাইকেল উদ্ধার: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চোরচক্রের সক্রিয় ০৩ সদস্য গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশের একটি দল।

আজ দিরাই থানা পুলিশের প্রেস রিলিজে জানা যায় দিরাই থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস এর দিক নির্দেশনায় দিরাই এসআই (নি:) নিউটন মৃধা, এএসআই (নি:) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৬/২০২৫ খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া বাজাজ কোম্পানীর কালো রংয়ের ১২৫ সিসির ডিসকোভার পুরাতন ০১ (এক) টি মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-JZZWCF 47571. চেচিস নং-MD2A15BZOCWF 94551.রেজিঃ নং-সিলেট-হ-১৩-৫৫২২. মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার সহ বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১. আফাজ মিয়া (২৫), পিতা-মোঃ নুর মিয়া, সাং-ঘাগটিয়া (মরাখালী), দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ ও তদন্তে সন্দিগ্ধ আসামী ২. (হুসাইন আহমদ রুয়েল প্রকাশ ময়না মিয়া (২৩), পিতা-কুটি মিয়া, সাং-কালধর,ইউ/পি-জগদল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, ৩. ফয়জুর রহমান (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-তেতৈয়া, ইউ/পি-কুলঞ্জ, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ