
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।
প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চারজনকে হাসপাতালে পাঠানো হয়। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, “এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো অতিরিক্ত গরমের প্রভাব। পর্যাপ্ত পানি ও লবণ গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম ও ছায়াযুক্ত স্থানে থাকা শিশুরা এ ধরনের সমস্যা এড়াতে পারে।”











