রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংকের সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর।

নতুন দায়িত্ব পাওয়ায় তাকে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর সফলতা ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় আনিসুল ইসলাম ঠাকুর সরাইল উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নতুন এ দায়িত্বকে জেলার সমবায় অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, “আমাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংকের সহ-সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সমবায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তার এ অর্জনে সরাইলসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংকের কার্যক্রম আরও সমৃদ্ধ ও জনকল্যাণমুখী হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ