শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মহাসড়কের পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ঐ ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

নিহত ভ্যানচালকের নাম মো. হান্নান কবিরাজ (৫৫)। তিনি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হান্নান কবিরাজ পেশায় একজন ভ্যানের গ্যারেজ মেকানিক। সারাদিন কাজ করে রাতের বেলা বাড়তি উপার্জনের জন্য তিনি ভ্যান চালাতেন। বুধবার রাতে ভ্যান নিয়ে বের হলে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থানে কোন একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ভ্যানসহ সড়ক থেকে সিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর পুকুর থেকে উঠতে পারেননি। পরবর্তীতে সকালে স্থানীয়রা পুকুরের ভিতরে ভ্যানটি পড়ে থাকতে দেখে সেটা উদ্ধার করতে গেলে নিহতের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ