শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-সন্তানের মৃত্যু, স্বামী আহত

কৌশিক চৌধুরী, হিলি: শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মা ও সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনার ঘটে।

নিহত ওই নারী উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮মাস)। নিহত নারী হাকিমপুর উপজেলার ১ নং খট্টা মাধবপাড়া এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর স্বামী গোলাম রব্বানী জানান, শুক্রবার সকালে দেড় বছরের শিশু রিশাত কাইফকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার ধানঘরা এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি অটোররিকশায় ধাক্কা লেগে স্ত্রী ও সন্তান রাস্তার মাঝে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে কাইফের মৃত্যু হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ