মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপু মারা গেছেন 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড়  ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) মারা গেছেন (ইন্না লিল্লাহি . . . রাজিউন)।
আজ শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে আইসিইউতে নেয়া হয়।
দীপু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ