বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিঠা উৎসব উদযাপন

খন্দকার শাহ নেওয়াজ, রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব।

বুধবার (১০জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
হরেক রকম পিঠা নিয়ে একাধিক টেবিল সাজিয়ে পিঠা উৎসবে অংশগ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফদের অনেকেই।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, রায়পুরা থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।

পিঠা উৎসবে ভাপা পিঠা, তেলের পিঠা, নারিকেল পিঠা, বরপী পিঠা, মালপোয়া পিঠা, দুধ চিতই, ভাজাপুলি, শীতের পিঠাপুলি, নারিকেল সন্দেশ, পায়েশসহ অন্যান্য আরো সুস্বাদু পিঠা উপস্থাপন করা হয়।

বর্ণিল উপস্থাপনকৃত এসব পিঠা পরির্দশন ও স্বাদ গ্রহন করেন অতিথিবৃন্দ। বাংলার সংস্কৃতির হাতের তৈরি এসব পিঠায় মুগ্ধ হয়ে আগামীদিনেও এই ধরনের উৎসবের মাধ্যমে গ্রাম-বাংলার সংস্কৃতি ধরে রাখার আহবান জানান অতিথিবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ