শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা রোধসহ বিভিন্নভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে “আমাদের প্রয়াস নিরন্তর” (আপন) এর উদ্যোগে উপজেলার পীরব গ্লোবাল মডেল স্কুলে এমন ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে এই শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা  বাল্যবিবাহ প্রতিহত করবো। নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে অবগত করবো। আত্মহত্যার মত জঘন্যতম কাজ করবো না। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করবো।
অনুষ্ঠানে “আমাদের প্রয়াস নিরন্তর” (আপন) এর সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি সমাজ থেকে দূর করতে হবে। পারিবারিক সমস্যার অন্যতম একটি কারণ বাল্যবিবাহ। এভাবে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে  আপনতের  মতো পদক্ষেপ নেয় তাহলে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, পরিচালক শফিক সরদার, প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ