শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গল পৌরসভায় ৫৫.৫৭ কোটি টাকার বাজেট উন্নয়ন ও নাগরিক সেবায় যুগান্তকারী বিনিয়োগ

শ্রীমঙ্গল প্রতিনিধি: চায়ের রাজধানী ও পর্যটননগরী শ্রীমঙ্গলের উন্নয়নে মাইলফলক হিসেবে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের উপস্থাপনায় এই বাজেটে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রাজস্ব আয় ২৪ কোটি ৪৮ লাখ টাকা, উন্নয়ন আয় ৩১ কোটি ৯ লাখ টাকা, গত বছরের উদ্বৃত্ত: ৫৫.৯৩ লাখ টাকা, উল্লেখযোগ্য বরাদ্দঃ উন্নয়ন ব্যয় ৩১ কোটি ৯ লাখ টাকা , সংস্থাপন ৮ কোটি ১০ লাখ টাকা , স্বাস্থ্য ও স্যানিটেশন  ২ কোটি ১২ লাখ টাকা , পানি সরবরাহ ২ কোটি ৯২ লাখ টাকা
ডেঙ্গু-করোনা প্রতিরোধ ও নালা-নর্দমা ১ কোটি ৯৭ লাখ টাকা , যানজট নিরসনে ১৪ লাখ টাকা, সড়ক বাতি ১০ লাখ টাকা , নারী উন্নয়ন ৩.৫০ লাখ টাকা  খেলাধুলা ও সংস্কৃতি ৫.৫০ লাখ টাকা,

কৌশলগত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে স্যানিটেশন রেড জোন মোকাবিলা, জলাবদ্ধতা ও পর্যটক-বান্ধব পাবলিক টয়লেট নির্মাণে বিশেষ পরিকল্পনা, পরিবেশ ও স্বাস্থ্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ এবং ডেঙ্গু-করোনা প্রতিরোধে প্রস্তুতি, যানজট হ্রাস স্ট্র্যাটেজিক ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তবায়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মতে, এই বাজেট একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহর গড়ার রোডম্যাপ। স্যানিটেশন রেড জোন চিহ্নিত করে তা সমাধানে জোর দেওয়া হয়েছে” । তিনি আরও উল্লেখ করেন যে সরকারি বিধিমালা অনুসারে নাগরিক সেবার মানোন্নয়নই এই পরিকল্পনার মৌলিক লক্ষ্য।
অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন,
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর সচিব মাহবুবুল আলম পাটোয়ারী।
সরকারি প্রতিনিধি হিসেবে ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি’র নূরুল আলম সিদ্দিকী, শামীম আহমদ, ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাংবাদিক এসকে দাস সুমন ।

ম্যাক বাংলাদেশ ও রাইজিং ফর রাইটস প্রজেক্ট এর সমন্বয়ে বাজেট প্রণয়নে বিশেষ সহায়তা প্রদান করা হয়, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখবে ।

শ্রীমঙ্গলের পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই বাজেট একটি যুগোপযোগী রূপরেখা তুলে ধরেছে। পর্যটন, পরিবেশ ও নাগরিক সুবিধার সমন্বিত উন্নয়নে এই অর্থবছর স্থানীয় সরকারের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ