সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানোর ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার(২৮ জুন) মডেল প্রেসক্লাবের সামনে রামনগর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন(এ রহমান) মামলাবাজ, রুমা ও লিন্ডা রায় কর্তৃক নাহিদ জামান সৌরভ সহ রামনগর এলাকার ২৪/২৫ জনের নামে বার বার মিথ্যা মামলা করে যাচ্ছে। পুলিশ সঠিক তদন্ত না করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সেই সাথে মামলাবাজদের আইনের আওতায় এনে এর কঠিন শাস্তির দাবি জানাই।

বক্তব্যে নাহিদ জামান সৌরভ আরও বলেন, একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটেছি। সেই মিথ্যা মামলা আমাদের পক্ষে রায় হয়ে খারিজ হয়েছে। আমাদের উপর “খ্রিস্টান ধর্ম গ্রন্থ বাইবেল” পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে। তাই অনতিবিলম্বে সকল প্রকার হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ