শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১,আহত ২০

মো. দিল, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসকে ধাক্কা দিয়েছে রাজশাহীগামী পদ্ম একপ্রেস ট্রেন। এতে বাবুল (৪০) নামে বাসের সুপারভাইজার প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। 

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার  ভোর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক মহাসড়কের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিং গেট খোলা ছিলো।

নিহত বাবুল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার নেকমতপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন, ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ গ্রামের রাজেকুল ইসলাম, মাজেদুল ইসলাম, শুভ শেখ, দুলালী বেগম, রোমানা খাতুন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী বাসটি শহর হয়ে কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিলো। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে বাসটির পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও  পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।  এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ ১ ঘণ্টা বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ