শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মো. দিল, সিরাজগঞ্জ সংবাদদাতা: র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২৫ ডিসেম্বর রবিবার রাত ৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন রেলওয়ে ষ্টেশনের মেইন গেইটের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৯ (দুইশত উনচল্লিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মো. সাইফুল ইসলাম(৩৪), পিতা-মৃত আঃ রহিম, সাং-চরবয়ারমারী আমিনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ