
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে সংঘর্ষে ঘটনায় পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে। এই মামলায় প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো: আলমগীর জানান, গত শুক্রবার জঙ্গল ছলিমপুরে ঘটে যাওয়া সংঘর্ষে খলিলুর রহমান কালু (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে। এই ছাড়াও ১৬ জন গুলিবিদ্ধ হয়ে নানান ভাবে আহত হন। এছাড়া প্রশাসনের যৌথ প্রচেষ্টায় জঙ্গল ছলিমপুর অনেকটা শান্ত হয়েছে।ঘটে যাওয়া সংঘর্ষে জড়িতরা সবাই এখন গা ঢাকা দিয়েছে।
জঙ্গল ছলিমপুরে ঘটে যাওয়া সংঘর্ষে পৃথক পৃথকভাবে তিনটি মামলা হয়েছে। এই মামলার বাদীরা হলেন: (১) মো: ফারুক পিতা: কাজী আবদুল মান্না,আলী নগর মামলার নং- ১১। মো: ফারুক রোকন মেম্বার কে এক নম্বর আসামি করে মোট বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ১৫০জন কে আসামি করা হয়েছে।
অপর মামলাটির বাদী এখই ব্যক্তি মো: ফারুক পিতা: আব্দুল মান্নান। মামলার নং: ১২। এই মামলাটি অস্ত্র মামলার প্রধান আসামি জাবেদ কে প্রথম আসামি করে ১৩জনের নাম উল্লেখ করে এবং ১৩জন কে অজ্ঞাত নামা আসামি করে আরও একটি মামলা রুজু করেন।
অপর দিকে সংঘর্ষে খুন হওয়া খলিলুর রহমানের বাবা অলি রহমান, পিতা :আন্না আলী বাদী হয়ে মো: ইয়াছিন বাহিনীর ইয়াছিনকে প্রথম আসামি করে দশ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনের মতো অজ্ঞাতনামা করে একটি মামলা রুজু করেন। মামলার নম্বর ১৩।
স্থানীয়রা জানান, পুলিশ আসামীদের ধরার জন্য টহল দিচ্ছে। যে কোনো মুহূর্তে আসামিরা গ্রেপ্তার হতে পারে।
সাধারণ জণগণ জানান, পাহাড়ি এলাকা সরকারি খাস জায়গায়। এই জায়গাগুলো সরকারের নিয়ন্ত্রণে নিয়ে ভূমিহীনদের বন্টন করে দেওয়া। এতে ভূমিহীন মানুষ অনেক উপকৃত হবে।











