বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি বাজারে সড়ক বিভাগের প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত হোসেনের নেতৃত্বে এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে খলিসাকুন্ডি বাজারে সড়কের জায়গায় ব্যাবসা ও বসত করে আসছেন তারা। রাস্তা সম্প্রসারণ কাজের জন্য আমরা সড়ক বিভাগের চাহিদার চেয়ে বেশি জায়গা ছেড়ে দিয়েছে।

কিন্তু তারপরও প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদ করার লক্ষ্যে এলাকায় মাইকিং করছে সড়ক বিভাগ। ৪ মার্চ তাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনার কথা। অপ্রয়োজনীয় এই উচ্ছেদ বন্ধ করার দাবি নিয়ে তারা জেলা প্রশাসক ও সড়ক বিভাগকে স্মারকলিপিও দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ