
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার র্যালি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা।
উপজেলার বনওয়ারীনগর সরকারি সিবিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি মডেল মসজিদ থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এ ছাড়া পৌর মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান দুটিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সদস্য ও প্রেস ক্লাবের সম্পাদক মির্জা বাসিত, কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবুল মুনসুর ও সাদ্দাম হোসেন এবং সদস্য আব্দুল লতিফ মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।











