বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এবার হিন্দুদের চাকরি নিষিদ্ধ নিয়ে ভারতের গণমাধ্যমে ‘মিথ্যার বেসাতি’

যায়যায়কাল প্রতিবেদক: সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়েছে। বলেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টসে বৃহস্পতিবার পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

বিবৃতিতে বলা হয়, ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ