
মিহির মন্ডল, পিরোজপুর: পিরোজপুরে নববর্ষ উপলক্ষে বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সহ সভাপতি আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। সাঁতার প্রতিযোগিতায় মোট ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, মোঃ তৌহিদুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন, শাকিল খান ও তৃতীয় স্থান অধিকার করেন, হাসান হাওলাদার। এ সময় প্রথম তিন জনকে নগদ অর্থ ও একটি করে ট্রফি উপহার দেওয়া হয় এবং বাকি সকল প্রতিযোগীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের আহবায়ক মো. জাহিদুল ইসলাম।











