বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লৌহজংয়ে ৮৫ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে র‌্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা হলেন—মিঠুন শেখ (৩৮), পিতা: তোমসেল শেখ, বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চাঁদনী গ্রামে এবং মো. রাজীব হাওলাদার (৩৪), পিতা: মৃত আতাহার হাওলাদার, বাড়ি মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার কুমারভোগ গ্রামে।

অভিযানে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫০০ টাকা।

র‌্যাব-১০ আরও জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ