শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও ছাত্র প্রতিনিদিদের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্তর থেকে বাশগাড়ি ইউনিয়নের খাশের হাট ব্রীজ চত্তর প্রদক্ষিণ করে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এতে শতাধিক লোক সাইকেল নিয়ে র‌্যালিতে অংশ নেন।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এ র‌্যালী দেখতে রাস্তার দুপাড়ে অনেক উৎসকে জনতা ভীর করেন।এতে উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ