শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিশ্ব জনসংখ্যা দিবসে সরাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার উপজেলা কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. তানজিত তামান্না দিনা, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
সভায় বক্তারা জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা, এর প্রভাব এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন সম্ভব। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যসেবাকর্মী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে সচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ