
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: প্রতি বছরের মতো এ বছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৪ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পৌরসভা সভাকক্ষে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্রশাসক মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে পৌর প্রশাসক জানান, “এই বাজেটের প্রতিটি টাকাই যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে।” তিনি আরও বলেন, “বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি সকল নাগরিকদের প্রতি নিয়মিত পৌরকর পরিশোধের অনুরোধ জানাচ্ছি, যাতে সেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়।”
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নির্বাহী প্রকৌশলী ভরত পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, পৌর স্যানেটারি ইন্সপেক্টর ছন্দা. সদস্য সচিব মোঃ শামসুল আলম, প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বাজেট ঘোষণাকে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ে এক প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ তৈরি হয়। পৌর প্রশাসনের এ প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন পৌরবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।











