বুধবার, ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

একমাত্র সন্তান ডুবে গেল নদীতে, মা-বাবার কান্না থামছেই না

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত হানজালা উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের জলফু মিয়ার ছেলে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হানজালা তার মায়ের সঙ্গে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে সোনাই নদীর তীরে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন নদীতে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও শিশুটির সন্ধান না পাওয়ায় হবিগঞ্জ জেলা সদর থেকে একটি অভিজ্ঞ ডুবুরি দল তলব করা হয়। পরবর্তীতে জেলা সদরের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয় এবং বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে হানজালার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ থেকে আসা ডুবুরি দলের যৌথ ও দীর্ঘ প্রচেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিষ্পাপ এই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পূর্ব মাধবপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ