মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন কাল

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ১০টায় কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মীরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করবেন।এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত থাকবেন- স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব […]

প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন কাল Read More »

বাংলাদেশের জন্ম থেকে ভুটান সরকার পাশে আছে : রিনচেন কুইন্ডসিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামোড়া গ্রামে ব্যক্তিগত সফরে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল। এ সময় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুটানে বাংলাদেশি ব্যবসায়ী অলি আহমেদের আমন্ত্রণে ওই গ্রামে বেড়াতে আসেন তিনি। এ সময় রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসরকারি বিমান পরিবহন

বাংলাদেশের জন্ম থেকে ভুটান সরকার পাশে আছে : রিনচেন কুইন্ডসিল Read More »

পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুশের পাল্টা পদক্ষেপ

নিউজ ডেস্ক: রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে।দেশটি শুক্রবার বলেছে, তারা তাদের ভূখন্ডে পোলিশ পণ্যবাহী ট্রাকের প্রবেশ সীমিত এবং যোগাযোগ কর্মকর্তাকে বহিষ্কার করছে।এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সাথে বিদ্যমান তিনটি সীমান্ত চেকপয়েন্টের একটি একতরফা ও অমানবিকভাবে বন্ধ করার নিন্দা জানাতে পোল্যান্ডের চার্জ দ্য এফেয়ার্সকে তলব করেছে। এদিকে পাল্টা পদক্ষেপের

পোল্যান্ডের সীমান্ত চেকপয়েন্ট বন্ধের জেরে বেলারুশের পাল্টা পদক্ষেপ Read More »

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ এখানে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বঙ্গভবনের একজন মুখপাত্র আজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন। এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি Read More »

সম্প্রীতির সেতু তৈরি করতে হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে। এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙ্গে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে।  ওবায়দুল কাদের আজ শনিবার

সম্প্রীতির সেতু তৈরি করতে হবে : ওবায়দুল কাদের Read More »

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রজন্মকে প্রস্তুত হতে হবে : পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এই সুযোগ গ্রহণ করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রজন্মকে প্রস্তুত হতে হবে। প্রতিমন্ত্রী পলক আজ শনিবার নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রজন্মকে প্রস্তুত হতে হবে : পলক Read More »

আজ পবিত্র শবে মেরাজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে মেরাজ আজ। আজ শনিবার রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ  উদযাপন করবে।ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই

আজ পবিত্র শবে মেরাজ Read More »

রিয়াজকে হত্যার পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আসবাবপত্রের নকশার কারিগর রিয়াজ হোসেন (২৫) হত্যার ঘটনায় কাউছার হোসেন ও রাকিব হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। রিয়াজের সঙ্গে কাউছারের স্ত্রীর পরকীয়া রয়েছে সন্দেহে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর অর্থ আত্মসাতের লক্ষ্যে রিয়াজের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা।  শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে র‍্যাব-১১-এর

রিয়াজকে হত্যার পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ Read More »

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে মুক্তিযুদ্ধের অর্জন সফলতা পাবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শিশুরা আগামী দিনের ভবিষৎ। তাদের সঠিকভাবে গড়ে তুললে মুক্তিযুদ্ধের অর্জন সফলতা পাবে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে খেলাঘর আসরের চার

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে মুক্তিযুদ্ধের অর্জন সফলতা পাবে : মোকতাদির চৌধুরী এমপি Read More »

বর্তমান সরকারের প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আকাশ সংস্কৃতির প্রভাব, ভালো কাহিনী ও চিত্রনাট্যের অভাব, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পাওয়া-সহ নানা কারণে চলচ্চিত্র শিল্প সংকটে পতিত হয়েছিলো। তাছাড়া ২০০১-২০০৬ সাল মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মৌলবাদীদের আগ্রাসনে এ শিল্প মুখ থুবড়ে পড়েছিলো। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত চলচ্চিত্র বান্ধব বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও প্রচেষ্টায়

বর্তমান সরকারের প্রচেষ্টায় চলচ্চিত্রে সুদিন ফিরেছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী Read More »