মাধবপুরে খাল ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): টানা দুই দিনের ভারী বৃষ্টিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নম্বর বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে পাগলা ছড়া খাল ও সোনাই নদীর সংযোগস্থলে ভয়াবহ খালভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে একের পর এক বসতঘর খালের গর্ভে বিলীন হচ্ছে। এতে অন্তত ১০ থেকে ১৫টি পরিবারের অর্ধশতাধিক মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। […]



