
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউপির নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।গত রবিবার (২৬ মে) ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদের সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব শামীম আহমদ বাজেট সভা পরিচালনা করেন।
বাজেটে ২০২৪- ২০২৫ অর্থ বছরে এ ইউনিয়নের আয় ১ কোটি ৬৭ লক্ষ ৬৮ হাজার ১১০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৫৩ হাজার ৬৯০ টাকা।
বাজেট সভায় ইউপি সদস্য ওয়ার্ড ছাদ আহমদ, সাজন আহমদ, নুর উদ্দিন, রশিক আলী, খালিদ আহমদ খলিল, কয়সর আহমদ, আজাদ মিয়া, মহিলা সদস্যা রুপতন মালা, মিঠু রানী পাল, রুকসানা বেগম, সাবেক মেম্বার জালাল উদ্দিন স্থানীয় আহসান উদ্দিন, আজিজুল হক জাহাঙ্গীর, আবু সুফিয়ান, মিজানুর রহমান, সফর আলী, আব্দুল আউয়াল সহ সুধীজন উপস্থিত ছিলেন।











