সিরাজদিখানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
শান্ত মল্লিক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে রাসেল দেওয়ান (৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্বাস ও নিহত রাসেল স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে। শনিবার (৫ নভেম্বর) ঘটনার […]










