পুঠিয়ায় বাসে তল্লাশি ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. দুলাল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক দুলাল মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব […]










