শনিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Shamol

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

যায়যায়কাল প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেজন্য […]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা Read More »

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি আনোয়ারুল ইসলাম

যায়যায়কাল প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন মনে করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এ পর্যন্ত গৃহীত সব কার্যক্রম সঠিক পথেই রয়েছে। নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কাই টিকবে না।

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি আনোয়ারুল ইসলাম Read More »

তারেক রহমানের অনুরোধ রাখলেন শেরপুরের স্বতন্ত্র প্রার্থী বাদশা

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা। তিনি ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশে দলের নির্দেশনা অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়,

তারেক রহমানের অনুরোধ রাখলেন শেরপুরের স্বতন্ত্র প্রার্থী বাদশা Read More »

দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল ইজিবাইক চালকের

সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু, (ঝিনাইদহ): ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক অদ্ভুত প্রতিবাদ করেছেন আব্দুর রাজ্জাক মণ্ডল (৪২), পেশায় একজন ইজিবাইক চালক। নিজের দাবি অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি প্রতীকী দায়মুক্তি হিসেবে এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেছেন। ঘটনাটি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে ঘটেছে। স্থানীয়রা জানায়, চার

দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল ইজিবাইক চালকের Read More »

বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সিনিয়র সাংবাদিক খাঁন মোঃ আঃ মজিদ প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কয়েকজন দুষ্কৃতকারী প্রকাশ্যে ওই সাংবাদিককে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি দেয় বলে জানা গেছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সেতাবগঞ্জ পৌরসভার

বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ Read More »

নির্বাচনে কারচুপির শঙ্কা, ভোটারদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

যায়যায়কাল প্রতিবেদক: একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু ভোট দিলেই চলবে না; ভোট দেওয়ার পর কেন্দ্রে থাকতে হবে। নিজেদের দেওয়া ভোটের হিসাব সঠিকভাবে নিতে হবে। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।

নির্বাচনে কারচুপির শঙ্কা, ভোটারদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান Read More »

‘যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা

‘যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’ Read More »

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, ভোট সম্পূর্ণ নিরাপদ থাকবে: ইসি সানাউল্লাহ

যায়যায়কাল প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্রে প্রভাব খাটানো, অযথা ভিড় জমানো কিংবা আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ থাকবে না। আচরণবিধি যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী ও জনগণের কাছে আমরা নিশ্চিত করতে চাই যে-

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, ভোট সম্পূর্ণ নিরাপদ থাকবে: ইসি সানাউল্লাহ Read More »

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

যায়যায়কাল প্রতিবেদক: প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা Read More »

কসবার চরনালে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করতে নির্বাচনী প্রস্তুতি সভা

মোহাম্মদ রাজিব মিয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরনাল গ্রামবাসীর উদ্যোগে বিএনপি প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানকে বিজয়ী করতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চরনাল ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ

কসবার চরনালে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করতে নির্বাচনী প্রস্তুতি সভা Read More »