গাইবান্ধায় পাঁচ ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১৩, গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। […]










