মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Shamol

চন্দনাইশের আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদরাসা ও মাজার আগামী তিন বছর পরিচালনার জন্য কমিটি গঠনে গত ২২ মার্চ এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে মসজিদসংলগ্ন ঈদগাহ ময়দানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ লোকমান ফারুকীকে সভাপতি এবং রফিক উদ্দিন আহমদকে সাধারণ […]

চন্দনাইশের আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ ও মাদরাসার পরিচালনা কমিটি গঠন Read More »

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

যায়যায়কাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। তিনি আরো বলেন, ‘রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয়, তা কীভাবে নিরসন করা যায়

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Read More »

মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে: ট্রাম্প

যায়যায়কাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। অন্য দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে পারে। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে। তাই এই অঞ্চলে তাদের আর বেশিদিন থাকার প্রয়োজন হবে না। মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে: ট্রাম্প Read More »

ইরানের সঙ্গে যুদ্ধের সব খরচ আরব দেশগুলো থেকে তুলতে পারেন ট্রাম্প

যায়যায়কাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে খরচ বহন করতে আহ্বান জানাতে পারেন ট্রাম্প। এই যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা ওয়াশিংটনের হস্তক্ষেপে অর্থায়ন করেছিল, এবার

ইরানের সঙ্গে যুদ্ধের সব খরচ আরব দেশগুলো থেকে তুলতে পারেন ট্রাম্প Read More »

সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী

যায়যায়কাল প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার ঢাকায় আন্তর্জাতিক হার্ট ফেলিওর (হৃদযন্ত্রের অকার্যকারিতা) বিষয়ে উন্নত চিকিৎসা সম্মেলন ও বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কেবল চিকিৎসা

সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী Read More »

ইরানের দ্বীপ দখলে স্থল অভিযান চালাবে মার্কিন সেনারা

যায়যায়কাল ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি ইরানি দ্বীপ দখলের জন্য সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন মেরিন সেনা ও ছত্রীসেনারা (প্যারাট্রুপার) সেখানে একটি মরণফাঁদে পড়তে পারেন। কারণ, তাঁদের রসদ সরবরাহব্যবস্থা থাকবে অরক্ষিত আর কৌশলগত লক্ষ্যগুলোও অস্পষ্ট। মিডল ইস্ট আইকে এমনটাই বলেছেন সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা। ওই এলাকায় মার্কিন সামরিক অভিযানটি শুরু হবে ইলেকট্রনিক

ইরানের দ্বীপ দখলে স্থল অভিযান চালাবে মার্কিন সেনারা Read More »

উদ্বেগজনকভাবে বাড়ছে শিশুদের হাম সংক্রমণ

যায়যায়কাল ডেস্ক: দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকটি জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহ, কুমিল্লা, পাবনাসহ কয়েকটি জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই শিশুরা হামে আক্রান্ত হলেও এ বছর সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে ১০৬ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রোববার পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

উদ্বেগজনকভাবে বাড়ছে শিশুদের হাম সংক্রমণ Read More »

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল

যায়যায়কাল প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।’ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল Read More »

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত

যায়যায়কাল ডেস্ক: হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবারের এসব হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত Read More »

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

যায়যায়কাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই আমরা ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে চাই।’ তিনি বলেছেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টস-ই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Read More »