সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বর ৯, ২০২৩

ধীরে ধীরে ভর্তুকি প্রবণতা থেকে বেরিয়ে আসার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাষ্ট্রীয় কোষাগারের বোঝা কমাতে বিদ্যুৎ ও পানির মতো পরিষেবাগুলোতে প্রাথমিকভাবে ভর্তুকি দেওয়ার প্রবণতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার নির্দেশনা দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সর্বশেষ একনেক সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী […]

ধীরে ধীরে ভর্তুকি প্রবণতা থেকে বেরিয়ে আসার নির্দেশনা প্রধানমন্ত্রীর Read More »

সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বেইজিংয়ের : রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বলেছেন, বেইজিং আশা করছে যে- বাংলাদেশের সাধারণ নির্বাচন ‘সংবিধান ও আইনের’ ভিত্তিতেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা বজায় থাকবে।তিনি বলেন, ‘আমি বলতে চাই, আসন্ন নির্বাচনটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে তারা কিভাবে এই নির্বাচন ও গণতন্ত্র চায়।’আজ রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক

সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বেইজিংয়ের : রাষ্ট্রদূত Read More »

একনেকে ৩৯ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ের ৪৪ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৪টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৯৪ কোটি ৩৩ লাখ টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেকে ৩৯ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ের ৪৪ প্রকল্প অনুমোদন Read More »

আওয়ামী লীগের যৌথসভা সভা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আগামীকাল (১০ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের যৌথসভা সভা আগামীকাল Read More »

গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহিদ নূর হোসেনসহ অনেকে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, আগামীকাল ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস। বাংলাদেশে

গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি Read More »

গাজা থেকে কাউকে মিশরে সরানো হয়নি : হামাস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, বুধবার গাজা উপত্যকা থেকে রাফাহ সীমান্ত হয়ে কোনো আহত ফিলিস্তিনি বা দ্বৈত নাগরিককে মিশরে সরিয়ে নেওয়া হয়নি।হামাস কর্মকর্তা এএফপি’কে বলেছেন, আহতদের সরিয়ে নেয়ার তালিকা ইসরায়েল অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে রাফাহ সীমান্ত বন্ধ ছিল।ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এক মাস আগে হামাস যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে প্রায় ১,৪০০ লোককে হত্যা করে

গাজা থেকে কাউকে মিশরে সরানো হয়নি : হামাস কর্মকর্তা Read More »

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।আজ দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান।তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির Read More »

গোপালগঞ্জের মুকসুদপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : জেলার মুকসুদপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই ক্যাম্পেইনার প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে ওই সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ

গোপালগঞ্জের মুকসুদপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ Read More »

শিগগিরই তফসিল, সংবিধান অনুযায়ী ২৯ জানুয়ারির আগে নির্বাচন করতে হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কারণ, সময় হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে।আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে জানিয়েছি নির্বাচন অত্যাসন্ন। শেষ সময়টি রাষ্ট্রপতি জানেন। যে কোনো মূল্যে আমাদের

শিগগিরই তফসিল, সংবিধান অনুযায়ী ২৯ জানুয়ারির আগে নির্বাচন করতে হবে : সিইসি Read More »

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন ও  অসহায় পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান  করা হয়েছে।সদর উপজেলা পরিষদের আয়োজনে  সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন Read More »