গাইবান্ধায় ৪৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৯৫ পিস ইয়াবাসহ মো. আ. মতিন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেইসাথে তার সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মতিন উপজেলার বাঘদরিয়া এলাকার আঃ সাত্তারের ছেলে। […]









