ফরিদপুরে স্কুলছাত্র হত্যায় ২ জনের যাবজ্জীবন
মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর : ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বিশ্বাসকে হত্যার ঘটনায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর ধারায় ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আসামিরা […]










