অনিয়মে চলছে মাদরাসা: অর্থ আত্মসাতের অভিযোগ
ফয়সাল কবির, (লক্ষ্মীপুর) : নানান অনিয়মে চলছে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনপুর মহিলা দাখিল মাদরাসা। বিভিন্ন পদে চাকুরি দেওয়ার নামে টাকা আত্নসাতের অভিযোগ মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়া নিয়োগ না দিয়ে ১৩বছর ভারপ্রাপ্ত সুপার দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। এদিকে ম্যানেজিং কমিটির যথাযথ তদারকি না থাকায় উন্নতি হচ্ছে না মাদরাসাটির। পিছিয়ে পড়েছে পড়ালেখা, এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। […]










